যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড ব্যবস্থা স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান বা ‘ওভারস্টে’ কমাতে এই নতুন নীতি কার্যকর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ আগস্ট থেকে নতুন বিধান কার্যকর হবে। এর আওতায় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ব্যবসা (বি-১) ও পর্যটন (বি-২) ভিসার ক্ষেত্রে নির্ধারিত অঙ্কের বন্ড জমা দিতে হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ, ভিসা অনুমোদনের আগে আবেদনকারীকে নির্ধারিত পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দিতে হতে পারে।

তালিকাভুক্ত ৫০ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। এছাড়া আফ্রিকার ৩০টিরও বেশি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এর আগে পরীক্ষামূলকভাবে চালু থাকা ভিসা বন্ড কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্পটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করা এবং ওভারস্টের ঘটনা কমিয়ে আনা।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তিকে সামনে রেখে সোমবার…

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে…

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু। এ…

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে এডিনো ভাইরাস।…

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন