বগুড়ায় ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ দাবি আত্মহত্যা

বগুড়ায় ডিবি হেফাজতে যুবকের মৃত্যু

বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা অটোরিকশা ছিনতাই ও হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ আসাদুজ্জামান আসাদ মারা গেছেন। পুলিশ দাবি করেছে, রোববার সকালে হাজতখানার বাথরুমে ভেন্টিলেটরের রডের সঙ্গে লুঙ্গি প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। আসাদকে শনিবার বগুড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা উত্তরপাড়া গ্রামের মতি মুন্সীর ছেলে।

পুলিশি তথ্য অনুযায়ী, গত ২৮ জুন রাতে যাত্রীবেশী তিন দুর্বৃত্ত বগুড়া মহানগরের বউবাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে। তারা সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী এলাকায় পৌঁছে চালক আবদুল মান্নানকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকারীরা তার মোবাইল ফোন হাতিয়ে নেয় এবং অটোরিকশা নিয়ে নওগাঁয় পালিয়ে যায়।

নিহত আবদুল মান্নান বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মোল্লারের ছেলে। তিনি ইসলামী সমাজ নামে একটি রাজনৈতিক দলের জেলা শাখার দায়িত্বশীল নেতা ছিলেন। তার পরিবার ১ জুলাই থানায় হত্যা মামলা দায়ের করে।

বগুড়া ডিবি পুলিশের একটি দল নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে শনিবার বেলা সোয়া ১টার দিকে আসাদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। রাতের অভিযানে নওগাঁ থেকে অন্যান্য সহযোগীকে গ্রেফতার করা যায়নি।

রোববার সকাল ১০টার দিকে নাস্তার পর আসাদ ডিবি অফিসের হাজতখানার বাথরুমে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট অতিবাহিত হলেও বের না হওয়ায় পুলিশ বাথরুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পান। তাকে দ্রুত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম জানান, তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি। আসাদের বাবা মাদ্রাসা শিক্ষক মতি মুন্সি জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন ছিলেন।

বগুড়া ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি ডিবি নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন