সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, ভেঙেছে সারজিস আলমের গাড়ির কাচ

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গেটের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির নেতাদের গাড়িবহর লক্ষ্য করে বোতল ও ইট নিক্ষেপ করা হয়। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এ সময় হামলাকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় বলেও জানা গেছে।

এর আগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে নেতারা বের হওয়ার সময় তাদের গাড়িবহর হামলার শিকার হয়।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এনসিপি নেতারা এই হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এর মধ্যেই সিলেটে গাড়িবহরে হামলার ঘটনা ঘটল।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন