বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি আইনে আসছে পরিবর্তন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি আইনে পরিবর্তন

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর আইনে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে মুসলিম আইনে হেবা ও ওসিয়তনামা এবং হিন্দু আইনে উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিধান রয়েছে। অনেক ক্ষেত্রে বাবা-মা সন্তানদের নামে হেবা করে দিলে সম্পত্তির মালিকানা সঙ্গে সঙ্গে সন্তানের কাছে চলে যায়। এতে পরবর্তী সময়ে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে সন্তানরা বাবা-মায়ের দেখাশোনা না করলে তারা অসহায় পরিস্থিতিতে পড়েন। এ সমস্যা সমাধানে হেবার বিকল্প হিসেবে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্টের ‘গিফট’ সংক্রান্ত বিধানকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী জানান, প্রস্তাবিত পরিবর্তনে সম্পত্তি দাতার জন্য ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তর করলেও জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার অধিকার বজায় রাখতে পারবেন।

তবে নতুন ব্যবস্থায় বাবা-মা এককভাবে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। বিক্রির ক্ষেত্রে সন্তানের সম্মতি প্রয়োজন হবে। একইভাবে সন্তানও বাবা-মায়ের অনুমতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না।

আইনমন্ত্রী আরও বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে সম্পত্তি বিক্রি ছাড়া বাবা-মায়ের চিকিৎসা বা জরুরি প্রয়োজন মেটানো সম্ভব নয়, কিন্তু সন্তান এতে সম্মতি না দেয়, তাহলে জেলা জজের কাছে আবেদন করার সুযোগ রাখা হবে। বিষয়টি বিবেচনা করে জেলা জজ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

তিনি জানান, ১৯৬৩ সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে বিদ্যমান বিধানকে আরও সম্প্রসারণের চিন্তা করা হচ্ছে।

আইনমন্ত্রীর মতে, এ ধরনের পরিবর্তন কার্যকর হলে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও দেওয়ানি মামলার সংখ্যা কমবে। একই সঙ্গে বাবা-মায়ের অধিকার ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন