ঠাকুরগাঁওয়ে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ ও বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩৫৩ বোতল মাদকদ্রব্য ও বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গ্রেপ্তারদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)। র‌্যাব জানায়, তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির ২৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরে মজুদ রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হলে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের অভিযোগ, নিজ বাড়িতে মাদক সংরক্ষণ করে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন তারা।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন