গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

বিক্ষোভকারী অটোরিকশাচালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটের কারণে নিয়মিত গাড়ি চালাতে না পারায় তাদের আয় কমে গেছে। ফলে সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা এবং গাড়ির কিস্তি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।

ত্রিশালের অটোরিকশাচালক লাল মিয়া বলেন, গ্যাস সংকট থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগে থেকেই পাম্পে নোটিশ দেওয়া উচিত। কিন্তু অনেক সময় একজনকে গ্যাস দেওয়া হলেও অন্যরা বঞ্চিত হচ্ছেন, যা চালকদের মধ্যে অসন্তোষ তৈরি করছে।

গফরগাঁওয়ের অটোরিকশাচালক জনি মিয়া বলেন, অটোরিকশা চালিয়েই তাদের সংসার চলে। কিন্তু গ্যাস না পেলে গাড়ি চালানো সম্ভব হয় না। দ্রুত এ সমস্যার সমাধান না হলে তাদের পরিবার আরও সংকটে পড়বে।

অবরোধের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে জামালপুর, নেত্রকোনা ও শেরপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

জামালপুরগামী যাত্রী রাশেদুল ইসলাম বলেন, গ্যাস সংকটের সমাধান হওয়া প্রয়োজন। তবে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। একইভাবে নেত্রকোনাগামী যাত্রী শরীফ মিয়াও আন্দোলনের সময় সাধারণ যাত্রীদের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান।

ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) গোলাম মাওলা তালুকদার জানান, প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তারা আবার সড়কে অবস্থান নেন। শেষ পর্যন্ত দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন