রংপুরে হোটেলের ছাদ থেকে লাফিয়ে কিশোরীর মৃত্যু, মেডিক্যাল শিক্ষার্থী আটক

রংপুরে হোটেলের ছাদ থেকে লাফিয়ে কিশোরীর মৃত্যু

বিভাগীয় নগরী রংপুরে অভিজাত হোটেল নর্থভিউয়ের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত (১৭) নিহত হওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। ঘটনার পর তার কথিত প্রেমিক ও রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টা ৪২ মিনিটে রংপুর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে হোটেলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ জানায়, ফুটেজে দেখা যায় নুজশাত হোটেলের ১০ তলায় কিছু সময় অবস্থান করেন এবং মোবাইল ফোনে কথা বলেন। এরপর তিনি ছাদ থেকে নিচে লাফ দেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর তার মোবাইল ফোনের কল লিস্ট বিশ্লেষণ করে পুলিশ মেডিক্যাল শিক্ষার্থী সাকিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাদের মধ্যে প্রায় ৯ মাস ধরে সম্পর্ক ছিল। তবে পরে যোগাযোগ বন্ধ করে দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় সাকিনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিহত নুজশাত রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়। পরিবার দাবি করেছে, তিনি কোচিংয়ের কথা বলে বাসা থেকে বের হন এবং পরে হোটেলে কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়।

আটক শিক্ষার্থী সাকিন দাবি করেছেন, নুজশাত তার শিক্ষার্থী ছিলেন এবং ব্যক্তিগত কারণে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তিনি মৃত্যুর ঘটনায় জড়িত নন বলেও দাবি করেন।

এদিকে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন