সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ৪ জন আটক, বিজিবির হেফাজতে

সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ

দিনাজপুর সদর উপজেলার বনতারা–গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন এবং পরে আবার বাংলাদেশে ফেরার সময় আটক হন।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন আবু বক্কর মোল্লা ও জাহানারা বেগম। উভয়ের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন