যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রমা বিশ্বাসকে হত্যা করার দায়ে স্বামী মনোজিত সরকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মনোজিত সরকার আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালে ফরিদপুরের মধুখালী উপজেলার জারা নগর গ্রামের রঞ্জন বিশ্বাসের মেয়ে রমা বিশ্বাসের সঙ্গে একই উপজেলার কলাইকান্দা গ্রামের মনোজিত সরকারের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ চার লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়েছিল।

পরবর্তীতে আরও এক লাখ টাকা যৌতুক দেওয়ার পরও মনোজিত সরকার আবারও টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। দাবি করা টাকা দিতে না পারায় ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী রমা বিশ্বাসকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর বিষয়টি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। মনোজিত সরকার মধুখালী থানায় অপমৃত্যুর মামলা করেন এবং পরিবারের সদস্যদের জানান, পেটের ব্যথা সহ্য করতে না পেরে রমা আত্মহত্যা করেছেন।

তবে ময়নাতদন্ত প্রতিবেদনে রমার মৃত্যুকে হত্যা হিসেবে উল্লেখ করা হলে তার বাবা রঞ্জন বিশ্বাস ২০১৮ সালের ১০ মে মধুখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় মনোজিত সরকারসহ সাতজনকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত মনোজিত সরকারকে দোষী সাব্যস্ত করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর ছয় আসামি বিপুল সরকার, সরজিৎ সরকার, লিটন সরকার, বিপ্লব সরকার, সবুজ সরকার ও দীপালী সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, যৌতুক একটি গুরুতর সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় সমাজে সচেতনতা তৈরি করবে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন