হবিগঞ্জে এনসিপি-বিএনপির কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে এনসিপি-বিএনপির কর্মসূচিতে ১৪৪ ধারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়, একই দিন ও একই স্থানে এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল শান্তি প্রতিষ্ঠার সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, সংঘর্ষ এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কারণে জনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, জনসভা, মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি, পিকেটিং, মাইকিং, স্লোগানসহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ১৪৪ ধারা কার্যকর করতে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে এনসিপি নতুন কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন