রংপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩০

রংপুরে পুলিশের অভিযানে মাদকসহ ৩০ জন গ্রেপ্তার

রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে কোতোয়ালি ও তাজহাট থানার তিনটি পৃথক দল সকাল ১০টা থেকে অভিযান পরিচালনা করে।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান জানান, কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ ১১ জন মাদক কারবারি ও চোরকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, তাজহাট থানা পুলিশ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেডিকেল সিন্ডিকেটের দালাল ও মাদক কারবারিসহ সাতজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মহানগরীর ছয়টি থানায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন