চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা নজরদারি চালিয়ে যশোরে অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বুধবার যশোরের ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও সংশ্লিষ্ট মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন