ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির গ্রাহকদের মধ্যে টাকা উত্তোলন নিয়ে হতাশা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত জানায়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, পর্যবেক্ষক ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করবেন। এর মাধ্যমে ব্যাংকটির ব্যবস্থাপনা, পরিচালনা ও আর্থিক কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি নজরদারি বাড়বে।

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক সাম্প্রতিক সময়ে নানা আলোচনার কেন্দ্রে রয়েছে। গ্রাহকদের একটি অংশ টাকা উত্তোলনে সমস্যার অভিযোগ করেছেন। এতে ব্যাংকটির প্রতি আমানতকারীদের আস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক নিয়োগকে ব্যাংকটির কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা জোরদারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টদের মতে, পর্যবেক্ষক নিয়োগের ফলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরও কার্যকর হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন