বাজেটের ব্রিফকেস: দুই শতকের ঐতিহ্যের গল্প

বাজেটের ব্রিফকেস

প্রতি বছর বাজেট ঘোষণার দিন জাতীয় সংসদের সামনে একটি পরিচিত দৃশ্য দেখা যায়। অর্থমন্ত্রী গাড়ি থেকে নামেন, হাতে থাকে একটি ব্রিফকেস। সেই ব্রিফকেস ঘিরে মানুষের কৌতূহলও কম নয়। অনেকেই ভাবেন, এর ভেতরে হয়তো দেশের লাখ লাখ কোটি টাকার বাজেট থাকে। বাস্তবে সেখানে থাকে বাজেট বক্তৃতা, আয়-ব্যয়ের হিসাব, কর-শুল্ক প্রস্তাব এবং অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনার নথি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এবার ব্রিফকেসের প্রতীকী গুরুত্বও নতুন করে আলোচনায় এসেছে।

বাজেট ব্রিফকেসের ইতিহাস প্রায় দুই শতকের পুরোনো। ব্রিটেনে শিল্পবিপ্লবের পর সরকারি আয়-ব্যয়, করনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার কাগজপত্র বাড়তে থাকে। তখন সাধারণ থলি বা মানিব্যাগে নথি বহন করা কঠিন হয়ে পড়ে। সেখান থেকেই বাজেট নথির জন্য বড় ব্যাগ বা ব্রিফকেস ব্যবহারের প্রচলন শুরু হয়।

‘বাজেট’ শব্দটির উৎপত্তিও ব্যাগ থেকে। ইংরেজি Budget শব্দটি এসেছে প্রাচীন ফরাসি Bougette থেকে, যার অর্থ ছোট চামড়ার থলি। অতীতে সরকারি হিসাব সেই থলিতে করে আইনসভায় আনা হতো। সময়ের সঙ্গে সেই থলির নামই রাষ্ট্রের বার্ষিক আয়-ব্যয়ের পরিকল্পনার নাম হয়ে যায়।

ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন ১৮৬০ সালে লাল রঙের বিশেষ বাক্সে বাজেট নথি বহন করেন। পরে সেই ‘রেড বক্স’ বাজেট ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মাধ্যমে উপমহাদেশেও এই রীতি আসে।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭২ সালে তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন। তার হাতেও ছিল বাজেট ব্রিফকেস। প্রযুক্তির যুগে বাজেট এখন ডিজিটাল হলেও ব্রিফকেস এখনও অর্থনৈতিক গোপনীয়তা, ঐতিহ্য ও গণতান্ত্রিক জবাবদিহির প্রতীক।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন