সঞ্চয়পত্র বিক্রিতে অনীহার অভিযোগ: ব্যাংকগুলোকে নিয়ম মানার নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রিতে অনীহার অভিযোগ

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকসমূহকে সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের কথা জানিয়ে নিয়মের কথা স্মরণ করিয়েছে। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকসমূহ সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সার্কুলারে সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ এর নির্দেশনা তুলে ধরে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে। সেবার মান নিশ্চিত করতে শাখাসমূহে তদারকি করার পরামর্শও দেওয়া হয়েছে।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকলেও গ্রাহক হয়রানির অভিযোগ পুরনো। তাই অনেক ক্রেতা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে গিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন। দ্রুত প্রক্রিয়া শেষ হওয়া ও সন্তোষজনক সেবার কারণে দিন দিন গ্রাহক সংখ্যাও বেড়ে যাচ্ছে। সেবা প্রদানের জন্য পুরো একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চয়পত্রসহ অনেক জনসেবার কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এর মধ্যে সঞ্চয়পত্র বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগও পাওয়ার কথা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন