রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলায় সাবেক গভর্নর আতিউর রহমানসহ দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে মামলার প্রায় ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। আইনি মতামতের জন্য সেটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগপত্র চূড়ান্ত করার আগে আইনি পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতামত চাওয়া হয়েছে। খসড়া অভিযোগপত্রে বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা ও চীনের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, অভিযুক্তদের তালিকায় সাবেক গভর্নর আতিউর রহমান ছাড়াও বাংলাদেশ ব্যাংকের একাধিক সাবেক কর্মকর্তা, বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে। এর মধ্যে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানের নাম রয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়। শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা করা ২০ মিলিয়ন ডলার একটি বানান ভুলের কারণে আটকে যায়।

পরে ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়। সিআইডি এর আগে জানিয়েছিল, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক-সংশ্লিষ্ট ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।

দেশের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা হয়। দীর্ঘ তদন্তের পর মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। অভিযোগপত্র চূড়ান্ত হলে আদালতে তা দাখিল করা হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন