দুর্নীতি–অর্থ পাচারে ছাড় নয়, প্রয়োজনে আদালত থেকেই কারাগারে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
সরকারিভাবে আমদানি করা রাসায়নিক সার আত্মসাতের অভিযোগ নিয়ে শুনানিতে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ ধরনের অপরাধে কোনো নমনীয়তা দেখানো হবে না। প্রয়োজনে আদালত থেকেই জড়িতদের ধরে কারাগারে পাঠানো হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ মন্তব্য করেন। সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে না পৌঁছে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি নিয়ে শুনানি চলছিল।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আদালত দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, শিল্পসচিব এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন।

শুনানিতে বিসিআইসির আইনজীবী জানান, প্রতিবেদন এসেছে, তবে হলফনামা করা হয়নি। আদালতের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে অভিযোগের মিল রয়েছে। তখন আদালত জানতে চান, ঘটনায় কারা জড়িত এবং তাদের নাম-ঠিকানা প্রতিবেদনে আছে কি না। আদালত মন্তব্য করেন, তদন্ত প্রতিবেদনে জড়িতদের নাম না থাকলে তার মূল্য নেই।

বিসিআইসির আইনজীবী পরে বলেন, মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটন এ ঘটনায় জড়িত। আদালত বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক।

দুদকের আইনজীবী অগ্রগতি জানাতে সময় চাইলে আদালত শুনানির পরবর্তী দিন ধার্য করেন ৯ জুলাই। প্রতিবেদনে অভিযোগ করা হয়, মেসার্স পোটন ট্রেডার্স ৭২ হাজার মেট্রিক টন সার গুদামে না পৌঁছে আত্মসাৎ করেছে। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা। সারগুলো ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মে মাসের মধ্যে খালাস হয়েছিল। অভিযোগ ওঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনগত ব্যবস্থা না নেওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন। মামলাটি এখন পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন