প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

 

বগুড়া প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি করেন।

শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে আদেশ দেওয়া হয়েছে। বাদীর আইনজীবী আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামসকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ এবং প্রচার করেছেন। এতে বাদী তানভীর আলম এবং বগুড়ার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে পোস্ট প্রচার করা হয়।

বাদীর দাবি, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়ানো হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইনজীবী আবদুল ওহাব জানান, আদালতের আদেশ অনুযায়ী মামলাটি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে এবং এজাহার হিসেবে রেকর্ড করে পরবর্তী তদন্ত শুরু হবে।

মামলার শুনানিতে অ্যাডভোকেট আবদুল ওহাবের পাশাপাশি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শহলসহ আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ বলেন, মামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং আদালত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন। বাদীপক্ষ বলছে, আদালতের নির্দেশে অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখন আইন অনুযায়ী পরবর্তী ধাপে এগিয়ে যাবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন