মাকসুদ হত্যা মামলায় রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

হত্যা

চট্টগ্রামের আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জুন চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ।

অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি দিদার আলম (৩০) ও আফসার মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী।

পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাউজান উপজেলার পূর্ব রাউজান এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সেখানে সেফটি ট্যাংকের পাশে মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

পুলিশ আরও জানায়, দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা বিচারাধীন রয়েছে। একই ধরনের অভিযোগে আফসার মিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, গ্রেপ্তার দুই আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সর্বশেষ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের…

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দালালের মাধ্যমে সরকারি কাজ করানো…

চট্টগ্রামের আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী…

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়…

ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে চট্টগ্রামে বরাদ্দ কমে যাওয়ায় শিল্প,…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন