হাসিনার সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

সাকিব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে অংশ নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

আগামী ৫ আগস্ট (বুধবার) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সরকার পতনের দুই বছর পূর্তির দিনে আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্যানেলে আরও থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদও বাতিল হয়।

এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; তিনি কেবল অডিওর মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত হবেন। তাঁর ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকেও এ আয়োজন নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

সর্বশেষ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের…

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দালালের মাধ্যমে সরকারি কাজ করানো…

চট্টগ্রামের আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী…

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়…

ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে চট্টগ্রামে বরাদ্দ কমে যাওয়ায় শিল্প,…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন