তোশকে মোড়ানো লাশ ব্যবসায়ীর, নিখোঁজ ছিলেন

পরিকল্পিত হত্যাকাণ্ড


নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন (৬১)। তিনি দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্ট ও স্টেশনারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি স্টেশনারি দোকান ও বিকাশ এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে তোশকে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহটি তোশকে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং গরম পানির ছ্যাঁকার মতো আলামতও দেখা গেছে।

তিনি আরও বলেন, বুধবার নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছিল। এখন হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। ব্যবসায়ীর এমন নৃশংস হত্যাকাণ্ড কেন ঘটেছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে শিগগিরই বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন