ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ কুমিল্লা বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ সুরতহাল সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবাকে ছিনতাইকারীরা পথ আটকিয়ে আক্রমণ করে এবং তিনি তাদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করা হয়।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন