খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন