আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আদাবরে কুত্তা ফারুক গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক ছিনতাইকারীসহ একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৮ জুলাই) রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় মজিবর মিয়ার বাড়ির পাশের একটি গলি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে অপরাধ সংঘটনে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা আদাবর ও মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানকালে তারা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর কুত্তা ফারুক পুলিশকে জানায়, সে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, দেশীয় অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতিকারী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আদাবর থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে কুত্তা ফারুকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় ছিনতাই ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন