প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে পোস্টের অভিযোগে যুবক কারাগারে

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে পোস্ট

বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে শেখ রসুল রফিকুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুলের বয়স ২৪ বছর। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, শেখ রসুল রফিকুলকে বাগেরহাট আমলি আদালতের বিচারক জেবুন্নেছার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রাজধানীর মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুই দিন পর রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি আপত্তিকর শিরোনামসহ পোস্ট করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অন্য একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই পোস্ট ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করেন রফিকুল।

এ ঘটনায় আবদুস সালাম নামে এক ব্যক্তি কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পোস্টটি কীভাবে ছড়িয়েছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, মানহানিকর বা আপত্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন