রাজধানীতে মুক্তিপণের দাবিতে যুবক অপহরণ, উদ্ধার করল পুলিশ

রাজধানীতে মুক্তিপণের দাবিতে যুবক অপহরণ

রাজধানীর আদাবর এলাকায় এক যুবককে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মো. সজিব নামে ২৬ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করা হয়।

সজিব পেশায় গাড়িচালক। তিনি মোহাম্মদপুরের বসিলা এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। এ ঘটনায় সজিবের বোন জিতু আক্তার আদাবর থানায় মামলা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ৮টার দিকে আদাবরের ১৩ নম্বর রোড এলাকার শেলটেক কোম্পানির ভবনের পাশে একটি পরিত্যক্ত রিকশা গ্যারেজে সজিবকে আটকে রাখা হয়। এর আগে পূর্বপরিচিত জয়নাল নামে এক ব্যক্তি তাকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল সজিবকে ঘিরে ধরে মারধর করে।

মামলার এজাহার ও পুলিশি তদন্তে জানা যায়, অপহরণকারীরা সজিবকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করে। পরে তাকে একটি রিকশা গ্যারেজে আটকে রেখে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি রুপার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরিবার বিষয়টি পুলিশকে জানালে আদাবর থানার ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সজিবকে উদ্ধার করা হয় এবং মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীর বড় ভাই ও তার স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। এতে সজিবের বড় ভাইয়ের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

আদাবর থানার ওসি জানান, গ্রেফতারদের মধ্যে বাদল মিয়া নামে একজনের বিরুদ্ধে আদাবর থানায় বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন