লালমনিরহাটে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার

 

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন একই এলাকার রণজিৎ কুমার ও তার ছেলে বিধান চন্দ্র রায়। এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগ এবং উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ওসি নাজমুল হককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভেলাবাড়ি ইউনিয়নের একটি গ্রামের ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার জানায়, সোমবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে ভুট্টাক্ষেতে মাটি খোঁড়া ও গাছ ভাঙা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গর্তের ভেতর বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ফুসলিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত বিধানের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তাকে আটক করে পিটুনি দেওয়ার চেষ্টা করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, শিশুহত্যার ঘটনায় মামলা হয়েছে এবং মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে। হামলায় পুলিশ সুপার, ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রশাসনের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

শিশুটির বাবা অভিযোগ করেছেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় গেলে পুলিশ টাকা দাবি করেছিল। এ অভিযোগসহ পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন