মা-মেয়েকে হত্যার কারণ জানালো পুলিশ, গ্রেফতার প্রধান আসামি

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের দলিল চুরি করতে গিয়ে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতারের পর হত্যার কারণ জানা গেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করেছে।

সোমবার চট্টগ্রাম পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। গ্রেফতার তেজু বড়ুয়া আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি এলাকার বাসিন্দা। তিনি নিহত এনি বড়ুয়ার চাচাতো দেবর।

পুলিশ জানায়, গত ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চেনামতি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। ঘটনার সময় ঘরে থাকা পাঁচ বছরের একটি শিশু আহত হলেও বেঁচে যায়।

পুলিশ সুপার বলেন, তেজু বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার টাকার লেনদেন ছিল। অটোরিকশা কেনার জন্য তেজু সুজনের কাছ থেকে এক লাখ ১৭ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এ বিষয়ে স্ট্যাম্পে চুক্তি করা হয়। নিয়মিত টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

পুলিশের ভাষ্য, ঋণের প্রমাণ নষ্ট করতে তেজু স্ট্যাম্প চুরির পরিকল্পনা করেন। শনিবার রাতে তিনি ছুরি নিয়ে বাড়ির পেছনে ওত পেতে থাকেন। এনি বড়ুয়া ঘর থেকে বের হয়ে তাকে দেখে চিৎকার দিলে তিনি ছুরিকাঘাত করেন। মায়ের চিৎকার শুনে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পরে তেজু এনি বড়ুয়ার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। তদন্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে তাকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে বাড়ির পেছনের খাল থেকে ছুরি এবং পটিয়া রেললাইনের পাশের ডোবা থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পর ৯৯৯ থেকে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘরের বারান্দা ও কক্ষ থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের একাধিক দল তদন্তে নামে। এ ঘটনায় নিহতের স্বামী সুজন বড়ুয়া আনোয়ারা থানায় মামলা করেছেন। মামলায় তেজু বড়ুয়াকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন