শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

শিশুকে অপহরণের পর হত্যা

বগুড়ার শাজাহানপুরে আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা মামলায় পাঁচ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় অপরাধের সময় শিশু হিসেবে বিবেচিত পাঁচজনকে ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ওরফে পাঁচফুল এবং মো. সাগর মিয়া। তাদের মধ্যে সাগর মিয়া ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি ও সাজা পরোয়ানা জারি করেছেন। দণ্ডপ্রাপ্ত শিশুদের মধ্যে রয়েছে সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, রিফাত শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা গ্রামের প্রবাসফেরত এনামুল হকের ছেলে। আসামিরা নিহত শিশুর পরিবারের প্রতিবেশী ও পরিচিত ছিলেন। ২০১৮ সালের ১৫ জুলাই রাত সোয়া ৮টার দিকে বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে রিফাতকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ওই বছরের ১৮ জুলাই সকালে পোয়ালগাছা গ্রামের সিংহবাড়ি সেতুর নিচে কচুরিপানার নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা এনামুল হক শাজাহানপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচার চলাকালে একজন আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ের বিরুদ্ধে সবাই সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন।

রায়ের প্রতিক্রিয়ায় শিশুটির বাবা এনামুল হক জানান, তিনি রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতে যেন এ রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর হয়, সে দাবি জানান তিনি। তার বক্তব্য, দ্রুত বিচার ও সাজা কার্যকর হলে এমন অপরাধে অন্যরা নিরুৎসাহিত হবে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আলী আসগার বলেন, প্রাপ্তবয়স্ক পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি বিভিন্ন ধারায় যাবজ্জীবন ও মেয়াদি সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দ্রুত চূড়ান্ত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি। এতে পরিবার স্বস্তি পেয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন