দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ প্রস্তুত: আইজিপি

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার রাতে বাংলানিউজকে দেওয়া বক্তব্যে আইজিপি বলেন, সোমবারের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত। নাশকতামূলক বা আইনবিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকাসহ জেলা পর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক, মোড় ও সম্ভাব্য সমাবেশস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইজিপি আরও বলেন, চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ঝটিকা মিছিল ঠেকাতে অভিযান চালানো হচ্ছে। কয়েকটি মিছিল থেকে তাৎক্ষণিকভাবে অনেককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে রাজধানীতে ১৮ হাজার পুলিশ সদস্য কাজ করছে। ডিএমপি বলছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ, গোয়েন্দা শাখা ও বিশেষ ইউনিটগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

পুলিশ কর্মকর্তারা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক চলাচল, মিছিল বা ভাঙচুরের চেষ্টা দেখলে নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী ও জেলা পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। আইজিপি জানান, সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে সক্রিয় থাকবে। আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কোনো রাজনৈতিক কর্মসূচি দমনের উদ্দেশ্যে নয়; বরং আইনশৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ রক্ষা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধই এর মূল লক্ষ্য। কর্মকর্তারা আরও জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে, যাতে গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না হয়। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। যে কোনো সময়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন