চট্টগ্রামে মাদক-চাঁদাবাজি দমনে কঠোর সিএমপি

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি দমনে সিএমপির অভিযান

চট্টগ্রাম নগরীতে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে আরও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সিএমপির মাসিক (জুলাই) কল্যাণ সভায় কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশনা দেন। সভায় তিনি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। এসব ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করায় সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

পুলিশ কর্মকর্তারা জানান, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন