নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ দলের, নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ দলের

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও গোয়েন্দা নজরদারির কারণে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও জমায়েতের সম্ভাব্য পরিকল্পনার তথ্য আগে থেকেই গোয়েন্দাদের কাছে ছিল। এ কারণে গত কয়েক দিন ধরে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

তিনি বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় চেকপোস্ট বৃদ্ধি, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি হোটেল, মেস ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

কমিশনার আরও দাবি করেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিছিল ও সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার বিষয়টি জানা গেছে। এ কারণে সম্ভাব্য নাশকতার ঝুঁকি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কা থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন