ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান

ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদ এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, দাউদকান্দির এক বিধবা নারীর করা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গত রবিবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে তাকে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন পাটোয়ারী বলেন, রিমান্ড শেষে আদালতে হাজির করার পর বিচারক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তারা আগে জামিন আবেদন করেছিলেন, যা আদালত নামঞ্জুর করে।

মামলার নথি অনুযায়ী, জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এ মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য তিন আসামিও বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন