রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে পুলিশের অভিযানে ৪২৮ জন গ্রেপ্তার

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৮৬ জন, মতিঝিলে ৬৫ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ৭০ জন, গুলশানে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জন রয়েছেন।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা বড়ি, ৩৫৩ বোতল ফেনসিডিল এবং ৩ গ্রাম হেরোইন।

এ ছাড়া অভিযানের সময় ৮টি মুঠোফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, র‍্যাব লেখা একটি পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, ধারালো লোহার কাটার, কাঠের টুকরা এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন