রাজধানীতে পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাতে গ্রেফতার ৪

রাজধানীতে পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাতে গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাত করার ঘটনায় তিনদিনে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) বিকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গ্রেফতাররা হলেন— শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) এবং মো. জুয়েল (২২)। এরা চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, তবে ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।

হামলার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকার ৪ নম্বর রোডে ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত এসআই মো. ওসমান গনি স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত এসআই ওসমান গনিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, ছুরিকাঘাতের ফলে তাঁর পিঠে ৪৫টি সেলাই লেগেছে।

ঘটনার পর নিজেই বাদী হয়ে এসআই ওসমান গনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার সময় হামলার শিকার হন তিনি।

পুলিশ সূত্র জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের জন্য গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার আগে তিন যুবক এসআই ওসমান গনির সঙ্গে কথা বলছিলেন এবং পরে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এটি ছিনতাই নয়; সম্ভবত পূর্বশত্রুতার জেরে হামলা হয়েছে। গ্রেফতার হওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার চিত্র স্পষ্ট হবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন