মানিকদিতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ, হামলাকারীরা পলাতক

ক্রাইম

রাজধানীর মিরপুরের মানিকদি আমতলা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক কলেজশিক্ষার্থী। দোকান থেকে মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে আহত হন সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কারিমুল ইসলাম (১৮)।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কারিমুলের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবা রফিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি।

কারিমুলের বাবা জানান, রাতে মশার কয়েল কিনতে বাসা থেকে বের হন তার ছেলে। দোকান থেকে কয়েল নিয়ে ফেরার সময় পেছন থেকে দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার দুই হাঁটুর নিচে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার ডান পা থেকে একটি গুলি বের করেন। অন্য পায়ের গুলি শরীর ভেদ করে বের হয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে কারিমুলকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কারিমুলের বাবা রফিকুল ইসলাম বলেন, তার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর কারিমুলের সঙ্গে থাকা মুঠোফোনটিও পাওয়া যায়নি।

এ ঘটনায় হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে কলেজশিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন