মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের সংকটও রয়ে গেছে: সিপিডি

মূল্যস্ফীতির চাপ কমেনি

দেশের অর্থনীতি এখনও উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব ঘাটতি ও বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার চাপে রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মতে, ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও প্রকৃত সংকট কাটেনি; বরং পুনঃতফসিল, পুনর্গঠন ও রাইট-অফের মাধ্যমে সমস্যার বড় অংশ আড়াল করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি: উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরা হয়। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে দাঁড়িয়েছে। জ্বালানি, পরিবহন ও সেবা খাতের ব্যয় বৃদ্ধিই মূল্যস্ফীতিকে বাড়াচ্ছে। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে।

সিপিডি জানায়, গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত ডিজেলের দাম ১৫ শতাংশ এবং পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মার্চের ১ হাজার ৩৪১ টাকা থেকে জুনে ১ হাজার ৮৮৫ টাকায় পৌঁছেছে। বাজার ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা ও মধ্যস্বত্বভোগীর কারণে ভোক্তাদের ওপর চাপ আরও বেড়েছে।

ব্যাংক খাত নিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালের মার্চে ৩২ দশমিক ২৬ শতাংশে নেমেছে। তবে সিপিডি বলছে, এটি প্রকৃত উন্নতি নয়।

সংস্থাটি কঠোর ঋণ শ্রেণিকরণ, প্রভিশনিং নীতি বাস্তবায়ন, পুনঃতফসিলের সুযোগ সীমিত করা এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা জোরদারের সুপারিশ করেছে। রাজস্ব আহরণেও বড় ঘাটতির কথা জানিয়ে সিপিডি বলেছে, লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। জুলাই-এপ্রিল সময়ে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক বাংলাদেশের রফতানি প্রতিযোগিতায় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সিপিডির মতে, অর্থনীতিকে স্থিতিশীল করতে সাময়িক নীতিগত সহায়তা যথেষ্ট নয়। জবাবদিহি, সুশাসন, স্বচ্ছ নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত না হলে সংকট দীর্ঘায়িত হতে পারে। আর্থিক স্থিতি রক্ষায় দ্রুত সংস্কারকেই এখন সবচেয়ে জরুরি কাজ হিসেবে দেখছে সংস্থাটি।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন