রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম লাখপতি বিজয়ী হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস। আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির এ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার পুরস্কার পেয়েছেন।
সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে শ্যামল কুমার দাসের হাতে পুরস্কারের চেক তুলে দেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী শবনম ফারিয়া। এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, ডেপুটি হেড অব এইচপিসি চ্যানেল মোহাম্মদ রুবেল, হেড অব সেলস অপারেশন আকিব সারওয়ার, রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শবনম ফারিয়া বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রেতাদের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করতে এমন স্বচ্ছ ও আকর্ষণীয় আয়োজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে অনুপ্রেরণা দেবে। তিনি প্রথম বিজয়ী শ্যামল কুমার দাসকে অভিনন্দন জানান।
পুরস্কার পেয়ে শ্যামল কুমার দাস বলেন, প্রথম লাখপতি হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার শুধু আর্থিক প্রাপ্তি নয়, তার ব্যবসায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে। রিমার্ক বিক্রেতাদের মূল্যায়ন করে, এই স্বীকৃতি তারই প্রমাণ।
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তারা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির সহযাত্রী। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সাফল্য উদযাপন করতে চায় রিমার্ক।
রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশার বলেন, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি ব্যাপক উৎসাহ তৈরি করেছে। শ্যামল কুমার দাসের বিজয় প্রমাণ করে, দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও সমান সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বিক্রেতাবান্ধব এ উদ্যোগের মাধ্যমে নিয়মিত পণ্য বিক্রিতে অংশগ্রহণকারী খুচরা ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনের ফলে স্থানীয় দোকানদাররা শুধু বিক্রয় বৃদ্ধির সুযোগই পাচ্ছেন না, বরং জাতীয় পর্যায়ে স্বীকৃতিও পাচ্ছেন। রিমার্কের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের কাছ থেকে ইতোমধ্যে ভালো সাড়া মিলেছে। ভবিষ্যতে আরও বিজয়ী নির্বাচন করা হবে এবং পুরস্কারের মাধ্যমে তাদের ব্যবসায়িক অগ্রযাত্রাকে উৎসাহিত করা হবে।
আয়োজকেরা বলছেন, এ ধরনের ক্যাম্পেইন ব্র্যান্ড, পরিবেশক ও খুচরা বিক্রেতার সম্পর্ক আরও দৃঢ় করবে এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে. আগামী দিনগুলোতেও চলবে।