দেউলিয়া ৫ আর্থিক প্রতিষ্ঠানের ছোট আমানতকারীদের জন্য বড় সুখবর

দেউলিয়া ৫ আর্থিক প্রতিষ্ঠান

দেউলিয়া হয়ে পড়া পাঁচ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ছোট আমানতকারীদের অর্থ ফেরত দিতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের পর প্রথম ধাপে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। অর্থের জোগান আসবে সরকারি তহবিল থেকে।

যেসব প্রতিষ্ঠানকে অবসায়নের আওতায় আনার প্রস্তুতি চলছে, সেগুলো হলো এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে প্রায় ২৭ হাজার ব্যক্তি আমানতকারীর জমা রয়েছে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, সরকারের নীতিগত সম্মতি পাওয়া গেছে এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে সম্পদ, দায়-দেনা, উদ্ধারযোগ্য ঋণ ও মামলার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এরপর আমানতকারীদের তথ্য যাচাই করে অর্থ ফেরতের তালিকা করা হবে।

প্রথম ধাপে ১০ লাখ টাকা বা তার কম আমানত রাখা ব্যক্তিরা পুরো অর্থ ফেরত পাবেন। যাদের জমা ১০ লাখ টাকার বেশি, তারা চাইলে প্রথমে ১০ লাখ টাকা নিতে পারবেন। বাকি অর্থ কীভাবে দেওয়া হবে, তা পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর পতনের পেছনে ব্যাপক অনিয়ম, দুর্বল তদারকি ও প্রভাবশালী গোষ্ঠীর ঋণ কেলেঙ্কারিকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।

আমানতকারীদের সংগঠন বলছে, ছোট আমানতকারীদের সুরক্ষা ইতিবাচক হলেও সব আমানতকারীর জন্য স্বচ্ছ ও সময়বদ্ধ রোডম্যাপ প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, দায়ীদের সম্পদ জব্দ ও অর্থ পুনরুদ্ধার নিশ্চিত না হলে জনগণের করের অর্থ দিয়ে ক্ষতি পূরণ করলেও আর্থিক খাতে আস্থা পুরোপুরি ফিরবে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, দীর্ঘ ১২ বছর ধরে আটকে থাকা আমানত ফেরতের বিষয়ে এক থেকে দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে। পরিকল্পনা বাস্তবায়ন হলে হাজারো পরিবার সাময়িক স্বস্তি পাবে। তবে বড় আমানতকারী, প্রাতিষ্ঠানিক আমানতকারী ও অন্যান্য পাওনাদারদের অর্থ ফেরত নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। তাই অবসায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়মিত অগ্রগতি প্রকাশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ভুক্তভোগীরা এখন। বিশেষজ্ঞরাও তাই।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন