দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন ডলারে। এর আগে একদিন আগে অর্থাৎ ২৩ জুন পর্যন্ত বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, একদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ ও বিপিএম-৬ উভয় হিসাবেই ঊর্ধ্বগতি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক আয়ের উন্নতির কারণে সাম্প্রতিক সময়ে রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিই প্রকৃত রিজার্ভ পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন