জুলাইয়ে ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

জুলাইয়ে ২৮ দিনে ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ২৩৮ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১৯৩ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৫ সালের জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি উৎস। প্রতি বছর বিপুলসংখ্যক প্রবাসী কর্মী দেশের অর্থনীতিতে অবদান রাখছেন রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন