শেকৃবিতে ‘সাউরেস পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন পাঁচ গবেষক

সাউরেস পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) গবেষকদের মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনার জন্য উৎসাহিত করতে ‘সাউরেস পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ আয়োজন করেছে। এই পুরস্কারের লক্ষ্য গবেষণায় উৎকর্ষ, সুস্থ প্রতিযোগিতা ও গবেষণাবান্ধব সংস্কৃতি গড়ে তোলা এবং কৃষি, সমাজ ও জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখা গবেষকদের স্বীকৃতি দেওয়া।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, কিন্তু অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকও উপস্থিত ছিলেন।

এই বছর মোট ২৯ জন গবেষক ‘সাউরেস পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে সেরা পাঁচজন গবেষককে ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। বাকি ২৪ জন গবেষককে তাদের গবেষণা প্রকাশনার স্বীকৃতিস্বরূপ সনদ ও উপহার দেওয়া হয়।সেরা পাঁচ গবেষক হলেন: এনাটমি, হিস্টোলজি ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম; জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান; এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াদুদ আহমেদ; ডেভেলপমেন্ট অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হায়দার খান সুজন; এবং হর্টিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান।উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তিনি জানান, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার মাধ্যমে দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নে গবেষকদের আরও কার্যকর অবদান রাখতে হবে। এ ধরনের স্বীকৃতি গবেষকদের নতুন উদ্যমে গবেষণায় অনুপ্রাণিত করবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। গবেষণার গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখা প্রয়োজন।সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান বলেন, পুরস্কারের মাধ্যমে গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনায় উৎসাহিত করা, গবেষণায় উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন