কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দুঃখপ্রকাশ, পরীক্ষা নতুন কেন্দ্রে নেওয়া হবে

কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

কুমিল্লায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির ঘটনা নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে কুমিল্লা শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পানি ওঠার পরও ওই কেন্দ্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে কারও কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হবে।

চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরবর্তী সকল বিষয় ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়া হবে। কুমিল্লা বোর্ডের অধীনে মোট ১৯৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে কেবল সরকারি মহিলা কলেজ কেন্দ্রেই সোমবার অতিবৃষ্টির কারণে পরীক্ষার্থীরা সাময়িক দুর্ভোগে পড়েন।

চেয়ারম্যান বলেন, কলেজ ক্যাম্পাসে চলমান নির্মাণকাজের মালামাল এবং প্রবেশপথে তৈরি হওয়া গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যান। পরে তার অভিভাবক শুকনো কাপড় নিয়ে এসে তাকে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এছাড়া ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের সহায়তায় গাড়ি, নৌকা ও ভ্যান ব্যবহার করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাবোর্ডের চার কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশনায়, বৃষ্টিজনিত বিলম্বে কেন্দ্রে পৌঁছানো শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

চেয়ারম্যান আরও জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনা করে বাকি অংশের পরীক্ষা নতুন কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত নোটিশের মাধ্যমে পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে। তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ও পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া তিনি বলেন, কিছু কনটেন্ট নির্মাতা এই পরিস্থিতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। তাই সাংবাদিকদের উদ্দেশে প্রকৃত তথ্য ও বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কেও সাংবাদিকদের প্রশ্নে চেয়ারম্যান জানান, জরুরি সভা থাকায় তিনি ঢাকায় উপস্থিত ছিলেন না এবং বিস্তারিত জানার জন্য সংবাদপত্র পড়ার পর মন্তব্য করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন