ফের ইরানের প্রধান বিচারপতি হলেন মোহসেনি এজেই

ইরানের প্রধান বিচারপতি নিযুক্ত

ইরানের প্রধান বিচারপতি হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামহোসেইন মোহসেনি এজেই। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি তাকে নতুন মেয়াদের জন্য বিচার বিভাগের প্রধান হিসেবে পুনর্নিয়োগ দেন।

রোববার (৫ জুলাই) জারি করা এক ডিক্রিতে ইরানের সংবিধানের ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের।

ডিক্রিতে বিচার বিভাগের প্রধান হিসেবে এজেইর দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বিচার ব্যবস্থা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এতে বলা হয়, বিচার বিভাগের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় জনগণের জন্য উন্নত বিচারসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন মোহসেনি এজেই। নতুন নিয়োগের মাধ্যমে তিনি আবারও দেশটির বিচার ব্যবস্থার শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন