লিবিয়া যুক্ত হলো চীনের পেমেন্ট সিস্টেমে

চীনের পেমেন্ট সিস্টেমে যুক্ত হলো লিবিয়া

লিবিয়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনের আন্তঃসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলো চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত হবে।

শনিবার (১৮ জুলাই) লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরে চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা করা হয়।

বৈঠকের সমাপ্তিতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সমঝোতা করে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরও সহজ ও দ্রুত হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করা যায়। ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে।

দুই দেশ একই সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে।

দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধি দল বেইজিং সফরে পাঠাবে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

এই উদ্যোগের মাধ্যমে লিবিয়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেন আরও স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন