ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি, আলোচনায় রাজি নয় বিরোধীরা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নয়াদিল্লির সংসদ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বৈঠক শেষে কংগ্রেস নেতা বেনুগোপাল জানান, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো।

বেনুগোপাল বলেন, বিষয়টি ইতোমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানানো হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিরোধীদের এই অবস্থান সামনে এলো। এদিন সংসদ ভবন প্রাঙ্গণেও বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ করেন।

এদিকে নরেন্দ্র মোদি সরকার নিট ইস্যুতে সংসদে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে আলোচনায় বসতে চায়।

তবে বিরোধীদের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি। দলটির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন বলেন, বিরোধীরা আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, সংসদে আলোচনা শুরু হলে দেশের মানুষ ও তরুণদের সামনে বিরোধীদের অবস্থান পরিষ্কার হয়ে যাবে।

নীতীন নবীন আরও বলেন, নিটসহ শিক্ষার্থী ও তরুণদের সংশ্লিষ্ট সব বিষয়ে সংসদে খোলামেলা আলোচনার জন্য এনডিএ সরকার প্রস্তুত।

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের রাজনীতিতে উত্তেজনা চলছে। শিক্ষার্থী ও বিরোধী দলগুলো এই ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করে আসছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন