ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট।

মঙ্গলবার (২৩ জুন) সিনেটে ৫০–৪৮ ভোটে প্রস্তাবটি পাশ হয়। এর মাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতার ওপর সরাসরি সীমাবদ্ধতা আরোপের একটি পদক্ষেপ নেওয়া হলো।

প্রস্তাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধ করে সেনা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ রাখা হয়েছে।

সিনেটে রিপাবলিকান পার্টির ভেতর থেকেই কয়েকজন সিনেটর প্রস্তাবটির পক্ষে ভোট দেন, যা বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।

প্রস্তাবটি এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেয়েছিল। তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন।

প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া চারজন রিপাবলিকান সিনেটর হলেন বিল কাসিডি, লিসা মুরকোস্কি, সুসান কলিন্স এবং র‍্যান্ড পল।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, এই যুদ্ধ মার্কিন জনগণের জন্য বিভ্রান্তি ও ক্ষতির কারণ হয়েছে এবং এর জন্য বড় মূল্য দিতে হচ্ছে।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর জেমস রিশ সতর্ক করে বলেন, এ ধরনের প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করতে পারে।

এর আগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক এই সামরিক অভিযানকে সমর্থন করেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন