বাংলাদেশ সীমান্তে গুলিতে নিহত ২ বিএসএফ সদস্য

বাংলাদেশ সীমান্তে গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ করে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই সদস্য নিহত হন।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গড়চিরোলির আম্বাদার সুরেশ দারগু (৩৭)। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, নিহত ও আহত তিনজনই বাহিনীর ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বাহিনী সূত্রের দাবি, অভিযুক্ত শিবম মিশ্র এর আগেও সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে শাস্তি পেয়েছিলেন। প্রায় এক বছর আগে ওই ঘটনায় তার বিরুদ্ধে অভ্যন্তরীণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। কয়েক দিন আগে তার শাস্তির মেয়াদ শেষ হয় এবং তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার পর সীমান্তবর্তী বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন