মাদকের তদবির করলেই গ্রেফতার: এমপি খোকন

এমপি খোকনের হুঁশিয়ারি

মাদক কারবারিদের পক্ষে দলের কোনো নেতা তদবির করলে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। দলের কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একটি সুন্দর সমাজ গঠন এবং মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণ করা সবার দায়িত্ব। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিএনপির এই নেতা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কারণে দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের কোনো ধরনের সুরক্ষা দেওয়া হবে না। বরং অপরাধীদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ তৈরি সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন।

এ ছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল, শ্রমিক দলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন