‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’ মন্তব্য ঘিরে সংসদে বিতর্ক

 

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। তার বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে আপত্তি ওঠে।

তাজউদ্দিন খান বলেন, সরকার ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছে। এতে ওয়ার্ডপ্রতি গড়ে প্রায় ৯০টি পরিবার এই সুবিধা পাবে। বাকি দরিদ্র পরিবারগুলো কীভাবে সহায়তার আওতায় আসবে, সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে কার্ড পাওয়ার প্রতিযোগিতা ঘিরে অনিয়মের খবর সংবাদমাধ্যমে এসেছে বলেও দাবি করেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য এম. মাহবুবউদ্দিন খোকন বলেন, সংসদে এ ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়। তিনি বক্তব্যের ওই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল “ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ” অংশটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

তবে সিদ্ধান্তটির বিরোধিতা করেন জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোনও বক্তব্য অসত্য বা অসংসদীয় না হলে তা এক্সপাঞ্জ করার সুযোগ নেই। পরে আবার বক্তব্যের সুযোগ পেয়ে তাজউদ্দিন খান দাবি করেন, তিনি প্রকাশিত সংবাদ ও পুলিশের বক্তব্যের ভিত্তিতেই মন্তব্য করেছেন।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ড অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা কর্মসূচি। পরে তিনি জানান, তথ্যসূত্র ও মামলার প্রসঙ্গসহ দেওয়া বক্তব্য কার্যবিবরণীতে থাকবে। আপত্তির মধ্যেই তিনি বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে ঘোষণা দেন।

মাগরিবের বিরতির পর বিষয়টি আবারও সংসদে তোলেন রফিকুল ইসলাম খান। তিনি বলেন, তাজউদ্দিন খান ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেননি; বরং ওই কার্ডকে কেন্দ্র করে যেসব অপরাধের অভিযোগ উঠেছে, সে কথাই বলেছেন। তার দাবি, সংসদে সংবাদভিত্তিক বক্তব্য দেওয়ার অধিকার সদস্যদের আছে। সরকারি দলের কয়েকজন সদস্য তখনও আপত্তি জানান। তবে ডেপুটি স্পিকার আলোচনাটি আর না বাড়িয়ে সংসদের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি নিয়ে অধিবেশন কক্ষে কিছু সময় উত্তেজনা থাকে, পরে বাজেট আলোচনা আবার স্বাভাবিকভাবে শুরু হয় বলে সংসদ সূত্র জানায়।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন